বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শেখ কবির হোসেনের বোন রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


শেখ কবির হোসেনের বোন রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শেখ কবির হোসেনের বোন হামিদা খানম রানু- এর মরদেহ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের লালমাটিয়ার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। হামিদা খানম সম্পর্কে শেখ হাসিনার ফুফু হন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়। হামিদা খানম রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি