ডেস্ক রিপোর্টঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে পুকুরে ডুবে মারা গেছে এক কন্যাশিশু। শিশুটির নাম নাফিজ আহমদ মারওয়া (২)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে কুলাউড়ার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারওয়া মাধবপুর গ্রামের সাহান উদ্দিন আহমদের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ হোসেন রাজিব ও অন্যরা জানায়, সকালের দিকে খেলতে খেলতে কোনও এক ফাঁকে মারওয়া বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তুলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।























































