সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা সংসদে যেতে পারি, বললেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন


খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা সংসদে যেতে পারি, বললেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, জাহিদুর রহমান শপথ নেয়া তার ব্যক্তিগত ব্যাপার। আমার এলাকার জনগণও চায় আমি সংসদে গিয়ে তাদের কথা বলি। শুক্রবার বিবিসি সঙ্গে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার সংসদে যাওয়া নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর। হাইকমান্ড যদি মনে করে আমাদের সংসদে যেতে হবে, আমরা সংসদে যাবো, তবে শর্ত হলো নেত্রীর মুক্তি। এখনো শপথ নেয়ার সময় ৩-৪ দিন আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমাদের কথা হলো বেগম জিয়ার মুক্তি, কেনো প্যারোল না। ওনার প্রতিটি মামালা জামিন যোগ্য, সরকার যদি জামিনে বাধা না হয়ে দাঁড়াতো, তাহলে বেগম জিয়া এতো দিনে জেলের বাইরে থাকতেন। আমাদের নেত্রীকে মুক্তি দিলে আমরা সংসদে যেতে পারি। দলের শেষ সিদ্ধান্তের অপেক্ষায় আছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি