বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আশরাফ হোসেন নামের এক স্কুল শিক্ষিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার তারাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ।

পুলিশ জানায়, মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭ জন ছাত্রী ওই শিক্ষকের নামে অভিযোগ করে। তারা বলে, দুই-তিন মাস ধরে শরীরচর্চা শিক্ষক আশরাফ হোসেন তাদের শরীরে হাত দিত এবং আপত্তিকর কথা বলত। এ ব্যাপারে তারা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে। তিনি পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।

মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ বলেন, আশরাফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি