শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসতে নেই মানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৯

পূর্বাশা ডেস্ক: প্রচণ্ড গরমে স্বস্তি পাচ্ছেন না গ্রামের মাতুব্বর। এবার তাকে এসি কিনতেই হবে। জরুরিভিত্তিতে শহরে গিয়ে এসি কিনে আনলেন। কিন্তু তবু মনে খুশি নেই।

চিন্তাগ্রস্ত মুখে চায়ের দোকানে বসে আছেন। তার এক বন্ধু জিজ্ঞাসা করেন-

বন্ধু: কি ব্যাপার? সব ভালো তো!
মাতুব্বর: আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!

* জোকস-২

সকালে আবুলের মোবাইলে বউয়ের ফোন এসেছিল। বউ খুব কাঁদছিল। আবুলকে সরি বলল। কান্না কান্না গলায় সে আরও বলল-

বউ : তোমার সাথে আর কখনো ঝগড়া করবো না। তোমার সব কথাই শুনবো। তুমি যা বলবে তা-ই করবো।

এ কথা শুনে আবুলের চোখেও পানি এসে গেল। কিন্তু আবুল জানে না কার বউ ছিল। সে বলল-

আবুল : সরি, রং নম্বর আপা! কিন্তু আপনি অনেক ভালো বউ।

* জোকস-৩

হাসপাতালে ভর্তি করা হয়েছে বল্টুর গর্ভবতী স্ত্রীকে-

নার্স : অভিনন্দন, আপনার ঘর আলোকিত করে ছেলে এসেছে।

বল্টু : আরি বাবা! কী টেকনোলজির যুগ।

নার্স : এ কথা বলছেন কেন? বল্টু : আমার বিবি হাসপাতালে আর ছেলে ঘরেই হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি