ডেস্ক রিপোর্টঃ
ইরানের বিচার বিভাগের মানবাধিকার কেন্দ্র জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। সৌদি আরবে একদিনে ৩৭ জনের মৃত্যুদ- কার্যকর করার প্রতিক্রিয়ায় তেহরান এ আহ্বান জানালো।
ইরানের বিচার বিভাগের মানবাধিকার কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ মানবাধিকার পরিষদে সৌদি আরবের উপস্থিতি গোটা বিশ্বের মানুষের বিবেক-বুদ্ধিকে অবমাননা এবং উপহাস করার শামিল।
এতে আরও বলা হয়েছে, সৌদি অপরাধযজ্ঞ কেবল মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের জন্যই মারাত্মক হুমকি নয় বরং গোটা বিশ্বের জন্যই হুমকি ও বিপদ।
সৌদি হত্যা-নির্যাতনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্সের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন বিপদের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে তিনি জানান।
সৌদি আরব প্রতি বছর বিরোধীদের মুখ বন্ধ করতে নানা অপবাদ দিয়ে শতাধিক মানুষকে মৃত্যুদ- দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সৌদি আরবে ১৪৯ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়।

























































