শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » বিজেপি চিত্রনায়ক ফেরদৌসকে তাড়ালেও নিজেরা এনেছে বিদেশি কুস্তিগীর, তৃণমূলের নালিশ


বিজেপি চিত্রনায়ক ফেরদৌসকে তাড়ালেও নিজেরা এনেছে বিদেশি কুস্তিগীর, তৃণমূলের নালিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বিদেশি নাগরিক, ডব্লিউ ডব্লিউ ই-খ্যাত কুস্তিগীর ‘খালি’ কে বিজেপি ভোটের প্রচারে নামিয়েছে বলে তৃণমূল নালিশ করেছে।-ভয়েস অফ আমেরিকা

নির্বাচন কমিশনকে তৃণমূল বলেছে, দলীপ সিং রাণা, যিনি পেশাদার কুস্তির জগতে ‘দ্য গ্রেট খালি’ নামে পরিচিত, তাঁকে ভোটের প্রচারে নামিয়েছে বিজেপি, আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছে। কারণ খালি ভারতীয় নন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

তৃণমূলের বক্তব্য, খালির জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে বিজেপি জনগণকে প্রভাবিত করে ভোট টানতে চাইছে। কিন্তু একজন বিদেশি কী করে বলতে পারেন সাংসদ হিসেবে কোন প্রার্থী যোগ্য?

উল্লেখ্য, কিছু দিন আগে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও গাজি নূরকে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা যায়। ভারত সরকার তাঁদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তৃণমূলের অভিযোগ পত্রে তার উল্লেখ না থাকলেও দুইয়ের মধ্যে একটা যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি