শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর সফরকে লক্ষ্য করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৯

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে লক্ষ্য করে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি। কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচী পালন করছে।

এদিকে যুক্তরাজ্য বিএনপি প্রতিদিনই প্রধানমন্ত্রীর অবস্থান স্থল সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পাল্টা কর্মসূচি হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগও অবস্থান নিচ্ছে বিএনপির অবস্থানের বিপরীত পাশে। দু দলের মধ্যে বাকযুদ্ধ ও এমনকি ডিম ছোড়ার ঘটনাও ঘটে। বাংলাদেশী রাজনীতির এমন কর্মকান্ডে বিরক্ত লন্ডন মেট্রো পুলিশ। বিএনপির বিক্ষুব্ধ আচরণের প্রেক্ষিতে লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক শামীম আহমেদ পুলিশ আশরাফুলকে গ্রেফতার করার ৩০ মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে বলে দাবি করেন।

এসব বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। ব্রিটেন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। আন্দোলন সংগ্রাম করার অধিকার এখানে সবার আছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি