শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনেতা-গায়ক মৃণাল মুখোপাধ্যায় আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারতের বর্ষিয়ান অভিনেতা ও গায়ক মৃণাল মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন অসুস্থতার পর গতকাল জীবনাবসান হয় তার। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা তথা অভিনেত্রী জোজোর পিতা মৃণাল মুখোপাধ্যায়। বেশ মাস কয়েক ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও প্রকাশ্যে এসেছিল অনেকদিন আগেই। এরপরই শরীর ভাঙতে শুরু করে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি