শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে জুতার ভিতর দিয়ে মাদক পাঁচারকালে ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৯

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কের পান্নারপুল সিএনজি ষ্টেশনের সামনে মঙ্গলবার সন্ধ্যায় অভিনব কায়দায় জুতার ভেতর দিয়ে মাদক পাঁচারকালে এক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কের পান্নারপুল সিএনজি ষ্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ও অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার এর নির্দেশে ৮শ গ্রাম গাঁজাসহ মোঃ আঃ রহমান(৩০) আটক করেছে থানা পুলিশ।

ওই মাদক ব্যবসায়ির বাড়ি নারায়নগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা (সোনা বিবি রোড) এলাকার মৃত আঃ করিম সরদার এর ছেলে।

এ ব্যাপারে দেবিদ্বার থানায় আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি