ডেস্ক রিপোর্ট :
মার্কিন বিমান কোম্পানি বোয়িং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কাছে শুক্রবার এই অ্যাপাচি গার্ডিয়ান অ্যাটাক কপ্টারটি হস্তান্তর করে। নয়াদিল্লি এএইচ-৬৪ই(১) মডেলের ২২টি হেলিকপ্টারের জন্য ২০১৫ সালে চুক্তি স্বাক্ষর করে। এনডিটিভি, ইয়ন
শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বোয়িংয়ের কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে আইএএফ এর কাছে হেলিকপ্টারটি হস্তান্তর করা হয়। সেখানে আইএএফ-র প্রতিনিধিত্ব করেন এয়ার মার্শাল এএস বুতোলা। তিনি বোয়িংয়ের কাছ থেকে কপ্টারটি বুঝে নে। অনুষ্ঠানে মার্কিন প্রশাসনেরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
একজন জ্যেষ্ঠ আইএএফ কর্মকর্তা বলেন, ভারতীয় বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। এএইচ-৬৪ই(১) এর সংযোজন এই বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, অ্যাপাচি হেলিকপ্টারের প্রথম পূর্ণাঙ্গ চালানটি আসবে জুলাইয়ে। এজন্য ভারতীয় ক্রুদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফর্ট রুকার সামরিক ঘাঁটিতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
ভারত ইতোমধ্যেই বোয়িংয়ের চিনুক হেলিকপ্টার ক্রয় করেছে। তবে অ্যাপাচি কপ্টারগুলোতে আরো আধুনিক প্রযুক্তির সংযোজন রয়েছে। এগুলো খারাপ আবহাওয়ায় এমনকি ভূমিতে যেকোন ধরনের হুমকি মোকাবেলা করে আক্রমণে যেতে পারে। রয়েছে লক্ষ্যবস্তু সেন্সর করার ক্ষমতা ও নাইট ভিশন ব্যবস্থাও। নেটওয়ার্কের মাধ্যমে এই কপ্টারগুলো নিজেদের মধ্যে যুদ্ধক্ষেত্রের সংগৃহিত ছবিও শেয়ার করতে পারে।

























































