ডেস্ক রিপোর্ট :
এবার একক গরিষ্ঠতা পাবে না বিজেপি। শুক্রবার সোজাসাপ্টাই জানিয়ে দিলেন বিজেপি ঘনিষ্ঠ অকালি দলের নেতা নরেশ গুজরাল। তবে তাঁর দাবি, কেন্দ্রে বিজেপি–র নেতৃত্বে সরকার গড়বে এনডিএ জোটই। বিজেপি–ই ঠিক করবে নেতা।’ ফলে এনডিএ জোট ক্ষমতায় এলে নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন কি না, সে নিয়েও প্রশ্ন তুলেন শরিক দলের এই নেতা। এমন সম্ভাবনার কথা বলেছিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাম মাধবও। একই মত শরিক শিবসেনার নেতা সঞ্জয় রাউতেরও।
নরেশ গুজরাল শুক্রবার বলেন, ‘আমি বাস্তববাদী। আমি বিশ্বাস করি, এবার কেউই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে না। তবে এনডিএ জোট গরিষ্ঠতা পেয়ে যাবে এবং কেন্দ্রে স্থায়ী সরকার গড়বে।’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ছেলে নরেশ গুজরাল। এবার বিজেপিকে শরিক দলগুলির মতামত আরও অনেকটাই মেনে চলতে হবে, এদিন তেমন ইঙ্গিতও দিয়েছেন গুজরাল। তাঁর মন্তব্য, ‘যখন কোনও দলের গরিষ্ঠতা নেই, তখন সবাইকে নিয়েই চলতে হবে প্রধানমন্ত্রীকে। সেটাই হল স্বাস্থ্যকর গণতন্ত্র। আর এভাবেই দেশের বিভিন্ন অঞ্চল ন্যায়বিচার পেয়ে থাকে।’
ব্লুমবার্গ সংবাদ সংস্থার প্রধান সম্পাদককে সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির শীর্ষনেতা রাম মাধব। তিনি বলেন, ‘আমরা নিজেরা ২৭১টি আসন পেলে খুশি হব। তবে এনডিএ–র শরিকদের সঙ্গে নিয়ে আমরা ভাল রকম গরিষ্ঠতা পেয়ে যাব।

























































