ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে ১৫ ভাগ শুল্ক বাড়ানোর পর শুক্রবার এ মন্তব্য করেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দেয় বেইজিং।
লিউ হে বলেন, আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। সম্ভাব্য একটি চুক্তির জন্য বেইজিংয়ে আবারো আলোচনায় বসতে উভয় পক্ষ সম্মত হয়েছে। অধিকাংশ বিষয়ে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়েছে। যদিও ঠিক কবে থেকে আসন্ন আলোচনা বৈঠক শুরু হবে তা জানানো হয়নি।
তিনি আরো বলেন, প্রত্যেক দেশের কিছু গুরুত্বপূর্ণ নীতি থাকে যা কেউ ছাড় দিতে চায় না। এবং চীনও এতে ছাড় দেবে না।
ট্রাম্প বলেন, ‘বাণিজ্যচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না। কেননা, ওয়াশিংটন শক্ত অবস্থান থেকেই চীনের সঙ্গে বাণিজ্যচুক্তির আলোচনা করছে।’
চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্কারোপ করার পরও যুক্তরাষ্ট্র বলছে বাণিজ্য আলোচনা গঠনমূলক হয়েছে। শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে না ফেলতে ওয়াশিংটন ও বেইজিং একটি চুক্তিতে সম্মত হবে।

























































