সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গরমের তীব্রতা থাকবে আরও ৫ দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ চলছে। কোথাও কোথাও একটু বৃষ্টি হলেও তাপদাহ থাকতে পারে আরও ৫ দিন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, তাপপ্রবাহ আরও ৫দিন থাকবে। তবে ১৩, ১৪ ও ১৫ মে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এদিক থেকে তাপপ্রবাহ একটু কমে আবার বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি