শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরনো রাজনীতি দিয়ে কোনো ফল হবে না: আবুল কাসেম ফজলুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : পুরনো রাজনৈতিক কৌশলে পুরনো নেতার পুরনো বক্তব্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গন এখন আর আগের জায়গায় নেই, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বা নেতা যদি মনে করে আগের মতো রাজনীতি করে এবং রাজনৈতিক চাল দিয়ে পার পেয়ে যাবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে সেটা ভুল ধারণা।

তিনি বলেন, সব দলকেই রাজনৈতিক কৌশল বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে। এই শুরু করাটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামদলসহ সব দলের জন্যই সমান প্রয়োজন। যারা নতুনত্বকে মেনে নিতে পারবে না বা শুরু করবে না তারা পিছনে পড়ে যাবে। নতুন কৌশলে থাকতে হবে। এই কৌশল থেকে কারোই বের হওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন রাজনীতি এখন আর আগের মতো নেই। এটা যারা উপলব্ধি করতে না পারবে অথবা যারা বুঝেও গোঁড়ামি করবে তারা উঠে দাঁড়াতে পারবে না। প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক কৌশলে পেছনে পড়বে। তাই সব দলের উচিত বাস্তবতা বুঝে পদক্ষেপ গ্রহণ করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি