শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ‘সোনার বাংলা’কে ‘কাঙাল বাংলা’ করা হয়েছে, তোপ অমিতের, পাল্টা মমতার অভিযোগ ‘কাঙ্গাল’ শব্দের অর্থ বোঝেন!


‘সোনার বাংলা’কে ‘কাঙাল বাংলা’ করা হয়েছে, তোপ অমিতের, পাল্টা মমতার অভিযোগ ‘কাঙ্গাল’ শব্দের অর্থ বোঝেন!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারতের লোকসভা নির্বাচন প্রচারণায় বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবাংলার বারাসাতে সোমবার তার দ্বিতীয় জনসভায় বলেন, ‘সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভোট ব্যাঙ্ক বাঁচাতে অনুপ্রবেশকারীদের রক্ষা করেন তিনি। তবে তার পরাজয় রুখতে পারবে না সেই ভোটব্যাঙ্ক’। পাশাপাশি বিজেপি সভাপতি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভ্রান্ত হয়ে পড়েছে বোঝা যাচ্ছে। আমায় সভায় যোগ দিতে বাধা দিচ্ছে।এভাবে আপনি আপনার পরাজয় রুখতে পারবেন? আমায় সভায় যোগ দিতে বাধা দিতে পারে তৃণমূল, কিন্তু রাজ্যে বিজেপির জয়যাত্রা রুখতে পারবে না। অমিত প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে দেবে বিজেপি’।

সোমবারই অমিত শাহর বক্তব্যের পাল্টা জবাবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বজবজের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বলেন, ‘ওরা বলছে আমরা তোলাবাজ, ডাকাত, চোর।

এটা কি একজন প্রধানমন্ত্রীর ভাষা? তাদের একজন (অমিত শাহ) আজ বলেছে মমতা বাংলাকে ভিখারী করে দিয়েছে। তিনি কি কাঙাল শব্দের অর্থ জানেন ? তার কত সাহস? একজনেরও তাদের ভোট দেওয়া উচিত নয়। তিনি একজন মাথা-মোটা।

অর্ধশিক্ষিত। তারা সবাই জানে, কীভাবে দাঙ্গা বাঁধাতে হয়ৃআমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার সামনে আমি কোনও দাঙ্গা হতে দেব না’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি