রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা ছেলের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। রবিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামশিরা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও ছেলে মো. আব্দুল মোমেন (২২)। নিহত আব্দুল মোমেন খাগড়াছড়ি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, রবিবার শেষ রাতে সাহারী খাওয়ার পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। টিনের চালের মাটির ঘরে হঠাত্ বজ্রাঘাতে মা ও ছেলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। রবিবার সকাল সাতটার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দায়িত্বরত চিকিত্সক মা ও ছেলে দুজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময় বজ্রাঘাতে উপজেলার খেদাছড়া গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (৪০) আহত হয়েছেন। এ সময় বজ্রাঘাতে তাদের একটি গাভীও মারা যায়। আহত রাজিয়া বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি