শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন রুমিন ফারহানা


বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন রুমিন ফারহানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা রয়েছে তার।

একমাত্র সংরক্ষিত আসনে রুমিন ফারহানা ছাড়াও আলোচনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া দলটির ৫ নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সে অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের একটি পাচ্ছে দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি