বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঙ্খিত লক্ষ্যে ধাবিত হচ্ছে বিএনপি, বললেন রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের সুনিপুণ নির্দেশনায় সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ডে এসেছে নতুন গতি।

প্রাণাবেগে উজ্জীবিত হয়ে উঠছেন নেতা-কর্মীরা। দলে সৃষ্টি হচ্ছে ইস্পাত কঠিন সুদঢ় ঐক্য। গণতন্ত্র পূনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, গত এক দশকের বেশী সময় ধরে অত্যন্ত সচেতন ও সুচতুরভাবে নীলনক্সা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে সরকার। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, খুন, গুম করা হয়েছে। রাজনৈতিক কর্মকান্ডে বাধা, আইন আদালতকে কুক্ষিগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে। সবদিক দিয়ে কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এমন দু:সহ প্রতিকুল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা সকল নির্যাতন-নিপীড়ণ সহ্য করার পরেও দু:শাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। বিএনপি ধাবিত হচ্ছে তার কাঙ্খিত লক্ষ্যে।

এবার ঈদে যাত্রীদের দূর্ভোগ হবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, কাদেরের বক্তব্য জনগণের সাথে চরম রসিকতা। সড়ক ব্যবস্থা এতটাই ভাল যে, শুধু ঢাকার অদুরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরও নাজুক।

বিএনপির এ মুখপাত্র বলেন, আমাদের লক্ষ্য একটাই-এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, অগনিত নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্ত করা এবং এই দুঃশাসনের অবসান ঘটানো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি