ডেস্ক রিপোর্ট :
সদ্য পিতৃহারা হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। তার বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের বিখ্যাত অ্যাকশন পরিচালক। তার মৃত্যুর পরদিনই গুরুতর অসুস্থ হয়েছেন কাজলের মা তনুজা।
সব মিলিয়ে অজয়-কাজলের টালমাটাল মানসিক অবস্থার মধ্যেই শোকবার্তা পাঠিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অজয় দেবগণের মা বীণা দেবগণকে একটি চিঠি পাঠিয়েছেন মোদী। এতে তিনি লেখেন,ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। ভারতীয় সিনেমায় তার অবদান উল্লেখযোগ্য। আমি তার মৃত্যুর খবরে অত্যন্ত শোকাহত।”
এছাড়াও তিনি লেখেন, বীরু ছিলেন সিনেমা অন্তপ্রাণ। অ্যাকশন কোরিওগ্রাফার, পরিচালক, প্রোডিউসার একাধারে সবই ছিলেন তিনি। ভিস্যুয়াল এফেক্টস ছাড়াই এমন কিছু শট তিনি নিয়েছিলেন যা আজও অতুলনীয়’।
হিম্মতওয়ালা, মিস্টার ইন্ডিয়া, খাঁতরো কি খিলাড়ি, দিলওয়ালে প্রভৃতি সিনেমায় তার অ্যাকশন দৃশ্য বহুদিন দর্শকের মনে থাকবে। মাত্র ৮৫ বছরেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

























































