শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক পোষ্য কুকুর ‘বড় বিপদ’ থেকে শিশুকে বাঁচালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৯


ডেস্ক রিপোর্ট :

খেলনার বল নদীর পানিতে পড়ে গেছে। সেটা কুড়িয়ে আনতে যায় ছোট এক শিশু। শিশুটি বুঝতে পারেনি পানিতে নামলে তার বিপদ হতে পারে। কিন্তু ঠিকই বুঝতে পারে এক পোষ্য কুকুর। তাই তাকে অভিভাবকের মতো টেনে সরিয়ে দেয় পানির কাছ থেকে।

সম্প্রতি এমন একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, নদীর পাড়ে বসে রয়েছে একটি কুকুর।

তার সামনে একটি বাচ্চা মেয়ে পানির দিকে এগিয়ে যাচ্ছে। কুকুরটি সম্ভবত বুঝতে পারে বিপদে পড়তে পারে শিশুটি। তাই সে দ্রুত এগিয়ে গিয়ে বাচ্চাটির জামা কামড়ে ধরে, টেনে আনে পিছনের দিকে। যতক্ষণ না নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া যায়, ততক্ষণ তাকে টানতে থাকে। তারপর নিজে গিয়েই নদীর জলে নেমে বলটি কুড়িয়ে আনে কুকুরটি।

তবে ঘটনাটি কোথায় ঘটেছে এবং এ দৃশ্যের ভিডিও কে করেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

১৬ সেকেন্ডের ভিডিওটি ১৬ জুন সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। টুইটারে ওই ভিডিও’র পোস্টে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ রিটুইট হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩৪ লক্ষ বার। প্রায় সবাই প্রশংসায় ভাসাচ্ছেন ওই পোষ্য কুকুরটিকে।

টুইটারে কেউ লিখেছেন, কুকুরের এমন মানবিকতা মানুষের থেকেও ভাল। আবার কেউ লিখেছেন, ভিডিওটি সাজানো হলেও কুকুরের যে মানবিকতা আছে তা-ই এর প্রমাণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি