মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইকুয়েডরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চিলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০১৯

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় বাংলাদেশ সময় শনিবার ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চিলি। চিলির হয়ে গোল পান সানচেজ ও ফুয়েনসালিদা। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন এনার ভ্যালেন্সিয়া।

ম্যাচের অষ্টম মিনিটে হোসে ফুয়েনসালিদার ভলিতে এগিয়ে যায় চিলি। এনের ভালেন্সিয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ২৬তম মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ক্রস থেকে দক্ষতার সঙ্গে জালে বল পাঠিয়ে চিলিকে টানা দ্বিতীয় জয় এনে দেন আলেক্সিস সানচেজ। প্রথম ম্যাচে জাপানকে ৪-০ ব্যবধানে হারানোর পথে পাঁচ মাসের খরা কাটিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে মৌসুম কাটানো এই ফরোয়ার্ড।

২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় ও ১ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় স্থানে আছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও সেরা দুই তৃতীয় স্থানের দল কোয়ার্টার-ফাইনালে উঠবে বলে এখনও কোনো পয়েন্ট না পাওয়া একুয়েডরের আশাও টিকে আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি