শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গান্ধী পরিবারের বাইরের কেউ দলীয় প্রধান হতে পারবে না এমন কোনো কথা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সিনিয়র কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার রোববার পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে দলের মধ্যকার টালমাটাল পরিস্থিতি নিয়ে নিজের এ মত প্রকাশ করেন। তিনি বলেন, গান্ধী পরিবারের কেউ দলের হাল না ধরলেও সংগঠনের ভেতরে থেকে কাউকে অবশ্যই সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, এই মুহূর্তে বিজেপি’র লক্ষ্যই হলো ‘গান্ধী-মুক্ত কংগ্রেস’ গড়া। তার দাবি, বিজেপি আসলে ‘কংগ্রেস-মুক্ত ভারত’ গড়তে চায়।

মণিশংকর বলেন, ‘আমি নিশ্চিত নেহেরু-গান্ধী পরিবারের বাইরে থেকে এসে কেউ দায়িত্ব নিলেও আমরা টিকে থাকতে পারবো। তবে, যেকোনো গুরুতর সঙ্কটে পরিবারটির মধ্যের কাউকে দলের পাশে থাকতে হবে।’

উল্লেখ্য, ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাহুল গান্ধী। পরবর্তীতে বহু জল ঘোলা হওয়ার পর নতুন সভাপতি খুঁজেপেতে দলকে একমাস সময় বেধে দেন রাহুল।

মণিশংকর আরও বলেন, ‘আমি মনে করি না এখানে ব্যক্তিত্বের কোনো বিষয় আছে। বিজেপি চায় ‘গান্ধী-মুক্ত কংগ্রেস’ তথা ‘কংগ্রেস-মুক্ত ভারত’। তবে আমাদের কোনভাবেই তাদের ফাঁদে পা দিলে চলবে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি