ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের গোপালপুরে দিঘির পানিতে ডুবে সূতি (১০) ও শোয়েব (৮) নামের দুই ভাই-বোন মারা গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার পঞ্চাশ গ্রামের দিনমজুর সেলিম হোসেনের সন্তান।
জানা যায়, সূতি ও শোয়েব তাদের স্কুলের পাশে দিঘির পারে খেলছিল। এ সময় দুজনই পা পিছলে পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী পানিতে জাল ফেলে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।





















































