মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


জাপানের অ্যানিমেশন স্টুডিওতে আগুন, ২৬ জনের মৃত্যুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৯


ডেস্ক রিপোর্ট :

আজ বৃহস্পতিবার জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। জরুরী বিভাগের কর্মকর্তা এবং পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

৪১ বছর বয়সী এক ব্যক্তি এই অগ্নিকাণ্ডে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বলছে, আজ সকালে এক ব্যক্তি ওই স্টুডিওতে ঢুকে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়। এরপর আগুন ধরে যায়। তখন সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনায় আরো প্রায় অর্ধশত জন আহত হয়েছে বলে  জানানো হয়েছে।

এদিকে জাপানের রাষ্ট্রায়ত্ত  জানিয়েছে, প্রায় ৩০ জন এখনও নিঁখোজ রয়েছে।

হতাহতের সংখ্যার আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি