ডেস্ক রিপোর্টঃ
অপপ্রচারের কারণে দেশবাসী এখন বিএনপির সত্য কথাও বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। দলটির কেন্দ্রীয় অফিসই গুজবের সবচেয়ে বড় কারখানা।
এ সময় আতঙ্ক ছড়ানো, গুজব ছড়ানো এবং বিদেশে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একই কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সম্পাদনা: তানজিনা রুমকী


























































