মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ম্যাক্সওয়েল ‘বিয়ে’ করছেন ভারতীয় নারীকে 


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় এক নারীর প্রেমে পড়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই নারীকেই তিনি বিয়ে করতে চলেছেন।

এ মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন এ জুটি। ভিনি রমন নামে এক নারীর সঙ্গে নিয়মিত ডেট করছেন ম্যাক্সওয়েল। যদিও বিয়ের বিষয় নিয়ে এখন পর্যন্ত তারা সরাসরি কোনো কথা বলেননি।

ইতোমধ্যে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অজি তারকার সঙ্গে ডেটিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন ভারতীয় ললনা। তাও একটি নয়, একাধিক। এখন শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ তারা কবে হতে চলেছেন, সেই ঘোষণা আসার পালা।

ম্যাক্সওয়েলই প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার নয়, যিনি ভারতীয় নারীকে বিয়ে করতে যাচ্ছেন। এর আগে ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতের এক নারীকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। পাকিস্তানের শোয়েব মালিক এবং হাসান আলীও ভারতের নারীর প্রেমে পড়ে তাদের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস চালিয়ে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি