সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার ইকবালকে মাথায় গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার:

চলমান ক্ষয়ক্ষতি সেড়ে উঠতে না উঠতেই আবারো বাংলাদেশি খুন। খুনের এই রাজ্যে কোনো কারণ ছাড়াই মানুষগুলোর অকাল মৃত্যু থেমে নেই।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ইস্টার্ন ক্যাপের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় ইকবাল নামে এক বাংলাদেশি দোকানে মাল ডেলিভারি দিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর আক্রমন চালিয়ে তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত ইকবালের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারয়ানী গ্রামে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি