সাকিব আল হেলাল:
কুমিল্লার লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা নামক এলাকায় বালুবাহী ট্রাকের চাপা পড়ে হরিশ্চর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র রনি নিহত হয়।
নিহত রনি কুমিল্লা জেলার সদর দক্ষিনের সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত রনি খুন্তা গ্রামের তার এক খালার বাড়ি থেকে নোয়াপাড়া গ্রামের আরেক খালার বাড়িতে যাওয়ার পথে বালুবোঝাই ফেনী-শ ১১-০২৫৬ নাম্বারের ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সাইকেল আরোহী রনিকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রনি নিহত হয়।
খবর পেয়ে লাকসাম থানার ওসি তদন্ত নজরুল ইসলাম, এসআই কামাল-২ সহ সঙ্গীয় ফোর্স এসে ট্রাকটি জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়।
নিহত রনির বাবা মায়ের লিখিত আবেদনের পরিপেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করার সিদ্ধান্ত নেন নিহত রনির পরিবার।


















































