মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নারকেলের ওয়াইন খেয়ে ১১ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ফিলিপাইনে নারকেলের ওয়াইন খেয়ে ১১জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩০০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি শহর লাগুনা ও কিউজোনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ও রোববারের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লাগুনার মেয়র ভেনার মুঞ্জ। আহতের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে তিনি স্থানীয় একটি রেড়িওতে জানায়।

দেশটির স্থানীয় ভাষায় নারকেলের ওয়াইনটি ল্যাম্বনোগ নামে পরিচিত।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বড়দিন উপলক্ষে তারা ল্যাম্বনোগ পান করে। আর এতে বিষক্রিয়া হয়ে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এছাড়া অসুস্থ ব্যক্তিদের রক্ত ও ল্যাম্বনোগের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ল্যাবে এর পরীক্ষা চলছে। সোমবারের মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে জানায় তারা।

ফিলিপাইনে ল্যাম্বনোগের উৎপাদন ও বিক্রয় প্রচলিত রয়েছে। কিন্তু প্রায়শই বিপজ্জনক কেমিক্যাল দিয়ে অবৈধভাবে এটি তৈরি করা হয়।

দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যাপকহারে পান করা হয়।। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিলেন। আর স্থানীয় কর্মকর্তারা বড়দিন উপলক্ষে অন্যদের দান করেছিলেন।

এদিকে এই ওয়াইন খেয়ে মৃত্যুর ঘটনা প্রথম নয়। এর আগের বছর ল্যাম্বনোগ খেয়ে দেশটিতে প্রায় ২১ জন লোক মারা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি