ডেস্ক রিপোর্টঃ
ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক শীতল সম্পর্কের পেছনে একটি ছবি কাজ করেছে। ছবিটি হচ্ছে দু’মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর দেখা হলে দুজনের পরস্পরকে জড়িয়ে ধরা। তাদের আলিঙ্গনাবদ্ধ ছবিটি প্রিয়াঙ্ক টুইট করেছিলেন। এতেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপির এক সিনিয়র নেতা এ ছবি দেখে শেখ হাসিনার ভেতরে ভেতরে কংগ্রেস প্রীতির কথাও জানান মোদিকে।
আনন্দবাজার পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ভারত সফরে গেলে বাংলাদেশে মুক্তিযুদ্ধে বড় ভূমিকা নেয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরিবারের প্রতি নৈকট্য সেদিন গোপন করেননি তিনি। বুঝিয়ে দিয়েছিলেন, মোদি সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রেখেও নেহ্রু-গান্ধীর পরিবারের প্রতি প্রীতির সম্পর্ক বজায় রাখতে চান তিনি। বিষয়টিতে কিছুটা আড়ষ্টতা তৈরি হয় সাউথ ব্লকে। এরপরে যখন ক্রিকেট দেখতে কলকাতা পৌঁছেন হাসিনা, বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে দিল্লি থেকে কোনো মন্ত্রী বা শীর্ষ কূটনীতিককে পাঠায়নি মোদি সরকার।
এই মন কষাকষির মধ্যেই চলে আসে আসামে এনআরসি নিয়ে অশান্তি এবং এবং তার পরে নাগরিকত্ব সংশোধনী আইন। সম্প্রতি বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর বাতিল করাকেও ভালোভাবে নেয়নি ভারত সরকার। বাতিল হয়েছে দু’দেশের যৌথ নদী কমিটির বৈঠকও। ফলে ধীরে ধীরে দু’দেশের সরকারের মধ্যে দুরত্ব বেড়েছে।

























































