শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গত ১০ বছর ছিল শিশুদের জন্য প্রাণঘাতী দশক: ইউনিসেফ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

২০১০ সাল থেকে শিশুদের বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার অপরাধের ঘটনা ঘটেছে।

গেল এক দশক সারা বিশ্বের শিশুদের জন্য ‘প্রাণঘাতী’ ছিলো বলে জানিয়েছে জাতসিংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ।

২০১০ সাল থেকে সারা বিশ্বে শিশুদের বিরুদ্ধে এক লাখ ৭০ হাজার অপরাধের ঘটনা ঘটেছে। সবেচেয়ে বেশি শিকার হয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে। এই পরিসংখ্যান নিয়েই আরেকটি নতুন বছরে শিশুরা প্রবেশ করছে বলে জানায় সংস্থাটি।

এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা, অঙ্গচ্ছেদ, অপহরণ, যৌন হয়রানি এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক অস্ত্র হাতে তুলে দেয়া। এসব কারণে কয়েক মিলিয়ন শিশু তাদের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার মত মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হচ্ছে বলে প্রতিবেদনে বলছে ইউনিসেফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি