শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার দাবানলের ভ’য়াবহতা, কাঁদছে বন্যপ্রাণীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ভয়াবহ দাবানলে এখনও অস্ট্রেলিয়ায় মাইলের পর মাইল বনাঞ্চল পুড়ছে। আগুন এতটাই দানবীয় রূপ ধারন করেছে, সুদূর সুইজারল্যান্ড থেকেও দেখা যাচ্ছে ধোঁয়া। এখন পর্যন্ত ৫০ কোটিরও বেশি প্রাণী মারা গেছে, নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন মানুষ। আর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ায় জাতীয় সংকটে রূপ নিয়েছে দাবানল। গতবছরের সেপ্টেম্বর থেকেই জ্বলছে দেশটির শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে দেশটির মানুষের পাশাপাশি চিন্তিত বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদরাও।

তাছাড়া দমকা হাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ায় দক্ষিণপশ্চিম অস্ট্রেলিয়ার কোনো কোনো এলাকার আকাশ লালচে ও অন্ধকার হয়ে গেছে। শনিবার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

এর আগে গতবছর সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। তাপমাত্রা বাড়তে থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল। দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি এরইমধ্যে ৩ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

এদিকে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলে প্রাণ হারানো অসংখ্য প্রাণির ঝলসানো ছবি। পরিবেশবিদরা মানুষের পাশাপাশি প্রাণীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

এদিকে ছবি ও ভিডিওতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অনেক প্রজাতির পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে। কোয়ালার মৃতদেহ পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি