বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাবির ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে মজনু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়রের শিক্ষার্থীকে ধর্ষণে জড়িত মজনু একজন সিরিয়াল ধর্ষক। শুধু ধর্ষণ নয় চেষ্টা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যারও।

বুধবার দুপুরে, আটক ধর্ষক মজনুকে গ্রেপ্তারের পর কারওয়ানবাজারে র‌্যাব কার্যালয়ে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাসেম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি আরও জানান, মজনুর গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। মজনু এর আগে একই জায়গায় এ ধরনের অপরাধ করেছে। প্রতিবন্ধী, ভিক্ষুকসহ বিভিন্ন নারীদের আটকে রেখে ধর্ষণ করতো সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার পরিকল্পনা ছিল বলেও জানায় সে। মজনু স্বীকার করেছে সে একাই ছিলো। ব্রিফিংয়ে সারওয়ার বিন কাশেম জানান, মজনু মাদকাসক্ত। পেশায় সে নিজেকে দিনমজুর বলে দাবি করলেও ছিনতাই, রাহাজানি ও চুরির মতো অপরাধ কর্মকাণ্ডে সে জড়িত।

ঘটনার চারদিনের মধ্যে বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে র‌্যাবের জালে আটকা পড়েন ধর্ষক মজনু। গ্রেপ্তারের কয়েকঘন্টার মধ্যেই গণমাধ্যমের সামনে হাজির করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ধর্ষণের কথা স্বীকার করে বলে জানিয়েছে র‌্যাব। তার কাছ থেকে ওই ছাত্রীর মোবাইল ফোনসহ অন্য জিনিসপত্র উদ্ধার করেছে র‌্যাব।

এর আগে, নির্যাতিত শিক্ষার্থীর কাছ থেকে ধর্ষকের একটি বর্ণনা পায় পুলিশ। সেই অনুযায়ী প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারে অগ্রসর হয়। পাশাপাশি তদন্ত কাজ শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সূত্রে র‌্যাব অভিযান চালিয়ে রাতে তিন সন্দেজনককে আটক করে। পরে, নির্যাতিতার শনাক্তের ভিত্তিতে তাদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নামার পর ওই ছাত্রীকে ধরে নিয়ে গলা টিপে অজ্ঞান করে পাশের একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করা হয়। প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ। দোষীদের বিচারের দাবিতে প্রতিদিন চলছে বিক্ষোভ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি