ডেস্ক রিপোর্টঃ
ইরানের তেহরানে উড্ডয়নের কিছুক্ষণ পর ১৮০ আরোহীসহ ইউক্রেনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
বুধবার সকালে, তেহরানের পারান্দ এলাকায় বোয়িং ৭৩৭-এইট হান্ড্রেড মডেলেরউড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কারিগরি ত্রুটি দেখা যায় বিমানটিতে। তেহরান থেকে বিমানটি ইউক্রেনের রাজধানী কিভে যাচ্ছিলো।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, কাউকে জীবিত খুঁজে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
এখনও নিহত বা আহত কারও খবর পাওয়া না গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে, উদ্ধারকর্মীর বিশেষ দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে, এখন পর্যন্ত বিষয়টি পরিস্কার নয় যে এটি শুধু দুর্ঘটনা নাকি যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের সঙ্গে এর কোন সম্পর্ক আছে।

























































