শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২০


সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া পৌরসভার নিশ্চিন্তপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
শনিবার(৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় নিশ্চিতপুর বাজারে এক দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।এ সময় আশেপাশের আরো কয়েক দোকানে আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারন করলে স্থানীয়রা বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, চা দোকানেরর গ্যাসের সিলিন্ডারের তার লিক হয়ে সিলিন্ডারে আগুন লেগে গিয়ে সঙ্গে সঙ্গে আগুনের মাত্রা বেড়ে গিয়ে ব্যাপক আকার ধারন করে।এ সময় আশেপাশের আরো কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। আগুন নিভাতে গিয়ে বরুড়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আহত হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান,বাজারের হুমাউন ডিলারের কীটনাশক দোকানের প্রায় ৭-৮ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

পাশের দোকানদার সাহেব আলীর নতুন দোকানের প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
মুগুজী গ্রামের আবুল হোসেনের দোকানের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ইয়াসিন ইকবাল জানান,সকালে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।মূলক চা দোকানের গ্যাস সিলিন্ডারের তার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়।পরে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।আমাদের কর্মকর্তা ও স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে “।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি