স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবা ও পাচারে ব্যবহৃত ট্রাকসহ মোঃ মামুন (২৮) নামের ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, শুক্রবার (৬ই মার্চ) সকাল ৯টায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার আলেখারচর বিশ্বরোড হতে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের অভিযানে ট্রাক চালক মামুন’কে ট্রাক ও ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা সহ আটক করা হয় । জব্দকৃত ইয়াবা ও ট্রাকের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস বলেন, ‘শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় সঙ্গীয় ফোর্সসহ আদর্শ সদর উপজেলার আলেখারচর মহাসড়ক থেকে মামুন নামের এক ট্রাক চালক কে আটক করা হয়। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন মাদক কারবারে জড়িত জানিয়ে দোষ স্বীকার করেছে।’
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


















































