শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১৪ লক্ষ টাকার মাদকসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০২০

প্রেম বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কেরানীনগর” নামক স্থান হতে ১৭ টি ইয়াবা ট্যাবলেটসহ (৫,১০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ হাসান মিয়া (১৮), পিতা-মোঃ নাসির হোসেন এবং (২) মোঃ সাকিব হোসেন (২২), পিতা-মোঃ জাকির হোসেন উভয়ের গ্রাম-কাপ্তান বাজার, পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৬ বোতল ফেন্সিডিল (২২,৪০০/-), ৮৩ বোতল মদ (১,২৪,৫০০/-), ০১ কেজি গাঁজা (৩,৫০০/-), ০৩ বোতল স্কাফ সিরাপ (১,২০০/-), ৮৩০ টি ইয়াবা ট্যাবলেট (২,৪৯,০০০/-) এবং ৫০,০০০টি নিষিদ্ধ প্যারাকটিন ট্যাবলেট (১০,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪,০৫,৭০০/- চৌদ্দ লক্ষ পাঁচ হাজার সাতশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি