শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৫৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী ভাইরাস কভিড-১৯ (করোনা) এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ৩৩ জন। মহামারী এই ভাইরাসে আক্রান্তের পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ৮৬৭ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৩৭ জন। তবে চীনে এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা ধীরে ধীরে কমছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৯৪ জন। আর সব মিলিয়ে আরোগ্য লাভ করেছে ৬৯ হাজার ৬১৪ জন। আর সঙ্কটাপূর্ণ রোগীর সংখ্যা ২ হাজার ৬২২ জন। দেশটিতে আজকে নতুন করে কেউ আক্রান্ত বা মারা যাননি।

আক্রান্ত হওয়া রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে শুধু নতুন করে মহামারী এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০৭ জন। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। সেখানে আজকে আর নতুন করে মারা গেছে ৪৭৫ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ইরান। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮০২ জন। মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৩৬ জন। এরমধ্যে শুধু আজকে মারা গেছে ১৪৭ জন। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭১০ জন।

তাছাড়া, নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসটি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ১৩৫ টি দেশে মোট ২০ হাজার ৮০২ জন আক্রান্ত হয়েছে। শুধু আজকেই প্রাণঘাতী এই ভাইরাসে মারা যায় ৯৭৫ জন। সেইসাথে ভাইরাসটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭৩ টি দেশ ও একটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি