শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনার উপসর্গ নিয়ে কুমিল্লার বরুড়ায় একজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ (উঃপাড়া) গ্রামে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার(১৮ এপ্রিল) রাত ৯টায় তার নিজ বাড়িতে মারা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়,জহির বেশ কিছুদিন ধরে জ্বর,সর্দি,কাঁশিতে ভোগছিলেন। পরে শনিবার রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বাড়ির পাশে একটি গাছ কাটার স’মিলে কাজ করতেন।।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিশাত সুলতানা বলেন,শনিবার রাতে তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আমাদেরকে জানালে আমারা রবিবার সকালে এসে তার নমুনা সংগ্রহ করে। পরিক্ষার জন্য পাঠিয়েছি।রিপোর্ট আসলে জানা যাবে তার করোনা ছিল কিনা “।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি