বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা আক্রান্তে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থানে কুমিল্লা জেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

মহামারী করোনা আক্রান্ত জেলা হিসেবে চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রথম স্থানে এগিয়ে আছে কুমিল্লা জেলা।কুমিল্লা জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা জেলায় সোমবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৫ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে ৯৩ জন।

নতুন করে কেউ সুস্থ্য হয়নি। কু‌মিল্লায় ক‌রোনা ভাইরা‌সমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ২৪ জন।

কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে ১৫ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এসব উপজেলায় এখন পর্যন্ত (৪ মে ) ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা সদরে একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ৯ জন, দেবিদ্বারে ২১ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৪ জন, মুরাদনগরে ৭ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১১ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৯৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি