বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দুই উপজেলায় কর্মহীন নিঃস্ব মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ 


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনা উপজেলায় কর্মহীন শ্রমিক ও অসহায়দের মাঝে খাদ্য-ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী , কুমিল্লা এরিয়া ।

সোমবার (৪ মে) চান্দিনা উপজেলার হাড়িখোলা ও দেবিদ্বার উপজেলার ছবিনগর এলাকায় করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা কর্মহীন শ্রমিক ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ উপহার সামগ্রী পৌছে দেন সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর মেজর এইচ এম সাজ্জাদ হোসেন, লে.তাজবিউল প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি