শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর রাজবাড়ি এলাকায় প্রথম করোনা রোগি শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় মহামারী করোনার সংক্রমণ থাকলেও, এতদিন পর্যন্ত কুমিল্লা নগরী ছিল করোনা মুক্ত।
কিন্ত আজ সোমবার (৪ মে) কুমিল্লা শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

নগরীর রাজগঞ্জে রাজবাড়ি কম্পাউন্ড পুকুরের দক্ষিণপাড়ের এলাকায় মনির (৩৫) নামে এক করোনা রোগি শনাক্ত হয়েছে।
তার বসবাসরত রৌশন ভবনটি লকডাউন করা হয়েছে। ওই ভবনের ৫ম তলায় তিনি বসবাস করছিলেন।

এটিই কুমিল্লা শহরে করোনা আক্রান্তের প্রথম ঘটনা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি