স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ৩ উপজেলায় একদিনে নতুন আরও ৫ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। কুমিল্লা জেলাজুড়ে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।
কুমিল্লা জেলার মুনাদনগরে একজন , চান্দিনায় ২ জন ও বরুড়ায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন করে কেউ সুস্থ্য হয়নি। কুমিল্লায় করোনা ভাইরাসমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ জন।
কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে ১৫ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এসব উপজেলায় এখন পর্যন্ত (৫ মে ) ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা সদরে একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ২১ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৪ জন, মুরাদনগরে ৮ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৮ জন।


















































