বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মাত্র ১০ ঘন্টায় মদ বিক্রিতেই ১০০ কোটি রুপি ছুঁয়ে ফেলল পশ্চিমবঙ্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রায় ৪০ দিন পর গোটা ভারতে মদের দোকান খোলায় ভিড় এবং জমায়াতের ছবি ধরা পড়েছে সব জায়গায়। রেকর্ড ব্যবসা করেছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য। প্রথম দিনেই যোগীর রাজ্যে মদের ব্যবসা ছাড়িয়েছিল ১০০ কোটি। এবার মাত্র ১০ ঘন্টায় সেই অংক ছুঁয়ে ফেলল পশ্চিমবঙ্গ। সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে মাত্র ১০ ঘণ্টায় রাজ্যের মদের ব্যবসা হয়েছে ১০০ কোটি টাকার (ভারতীয় রুপি)।

সোমবার বেলা তিনটে থেকে ছটা পর্যন্ত মদের দোকান খোলা ছিল, এবং মঙ্গলবার ১২টা থেকে বিকেল ৬টা। এই দশ ঘন্টায় রাজ্যে মদের ব্যবসা হয়েছে ১০০ কোটি! হিসাব করে দেখা গিয়েছে, সোমবার পূর্ণ সময় দোকান খোলা থাকলে এই ব্যবসা হতে পারতো প্রায় ১২৫ কোটির কাছাকাছি।

সূত্র:বিডি-প্রতিদিন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি