মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাজুড়ে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৬৩, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৪ জন। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩ জনে।

এছাড়াও আজ নতুন করে কোন মৃত্যু নেই। তাই মৃত্যুর সংখ্যা রয়ে গেছে ১৭ জনে।

আজ শুক্রবার (২১ মে) করোনা ভাইরাসে শনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, মুরাদনগরে ১৬ জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে ২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ ৭ জন (কুমিল্লা সদরের আওতাভুক্ত এলাকা) করোনায় আক্রান্ত ।

এছাড়াও জেলাজুড়ে আজ নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। এ পর্যন্ত কুমিল্লায় করোনা রোগী সুস্থ্য হয়েছেন মোট ৮৭ জন।

আজ বিকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৮ জন, সদরে ২৭ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ১১ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ৯৬ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৪৬৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি