শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশে করোনায় আক্রান্ত অর্ধ লাখ ছাড়াল: মৃত্যু ৩৭ জনের


বাংলাদেশে করোনায় আক্রান্ত অর্ধ লাখ ছাড়াল: মৃত্যু ৩৭ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এখন আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। এছাড়া আজকে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৪ জন।

মঙ্গলবার (০২ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি