সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শারীরিক দূরত্ব না মেনেই খতিবের জানাজায় অংশ নেন হাজারো মানুষ


শারীরিক দূরত্ব না মেনেই খতিবের জানাজায় অংশ নেন হাজারো মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়ের বাজার বায়তুল আতিক জামে মসজিদের খতিবের জানাজায় ৫ ধাপে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মেনে জানাজায় অংশ নেন মানুষ।

ওই মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আবদুল হাকিমর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। বাদ জোহর তেলুয়াড়ি মসজিদ মাঠে ৫টি জামাতে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তেলুয়াড়ি মসজিদের কবরস্থানে দাফন করা হয় তাকে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, শারীরিক দূরত্ব বজায় রেখেই ৫ ধাপে জানাজা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি