ডেস্ক রিপোর্ট:
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে ছিল। আজ তাকে কেবিনে নিয়ে আসার কথা ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটে। তার ব্রেইন স্ট্রোক করে। স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতাকে এখন অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন অধ্যাপক ডা. রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে তার মস্তিষ্কে অপারেশন করা হচ্ছে বলে স্পেশালাইজড হসপিটাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ নাসিম গত ১ জুন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। তিনি ওয়ান ইলেভনের সময়ও একবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছিলেন।























































