শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় শনাক্ত ৬৩ হাজার ছাড়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

দেশে করোনা ভাইরাসে শনাক্ত ৬৩ হাজার ছাড়িয়ে গেল। শনিবার করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

এছাড়া আজকে ৩৫ জনের মৃত্যু হয়েছে। পুরুষ ২৮ জন ও নারী ৭ জন । এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪৬ জনের।

শনিবার (০৬ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

২৪ ঘন্টায় ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬ টি ।

আজ সুস্থ্য হয়েছেন ৫২১ জন। সব মিলিয়ে সুস্থ্য ১৩ হাজার ৩২৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি